জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে অভিযান চালিয়ে ২৫০টি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা বিক্রির দায়ে মফিজুল ইসলাম নামের এক বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, খবর পেয়ে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের বিক্রেতা কচুয়া উপজেলার বাঁধাল এলাকার মফিজুল ইসলামকে জাটকাসহ আটক করা হয়। পরে ওই বিক্রেতাকে জরিমানা করা হয়। জাটকাগুলো এতিম শিশুদের জন্য স্থানীয় কয়েকটি এতিমখানায় ভাগ করে দেওয়া হয়েছে।