জাটকা ধরতে বাধা দেওয়ায় পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় জাটকা ইলিশ ধরার কাজে বাধা দেওয়ায় আবদুর রহিম (২৫) নামের এক ব্যক্তি দুজনকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বলেশ্বর নদসংলগ্ন পাথরঘাটার গাব্বারিয়া গ্রামের বলেশ্বর আশ্রয়ণ প্রকল্প এলাকায়।
জখম ব্যক্তিরা হলেন আবুল হোসেন আকন (৫৫) ও তাঁর ছেলে নাসির আকন (৩০)। তাঁরা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।