প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা বিক্রি করার দায়ে গতকাল মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিন ব্যক্তিকে ৯ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াছমিন এ সাজা দেন। এর আগে সকালে উপজেলার ডগ্রি বাজার থেকে ২০ কেজি জাটকাসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। পরে এসব জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।