জাটকা বিক্রির দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের ফিসারিঘাটে এক মাছবিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এই জরিমানা করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. মোমিনুল হক, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী জাটকা ধরা, বিপণন ও পরিবহন নিষেধ। মাছবিক্রেতা মো. আবদুল্লাহ আল মামুনের কাছে ২৫০ কেজি জাটকা পাওয়া যায়। তাই তাঁকে জরিমানা করা হয়। উদ্ধার করা জাটকাগুলো নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।