প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাটকা বিক্রি করার দায়ে তিন বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলার সোনারামপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ ওই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত জাটকা বিক্রেতারা হলেন সোনারামপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া, শাহজালাল ও আবু হানিফ। ইউএনও মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।