প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় জাটকা বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চলনবিলের সিংড়া মৎস্য আড়তে ওই অভিযান চালানো হয়। সাজা পাওয়া ব্যক্তি হলেন পারসিংড়া মহল্লার আবদুস সালাম (৪২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সাদেকুর রহমান তাঁকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং আর কখনো জাটকা বিক্রি করবেন না বলে মুচলেকা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ওমর আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। জব্দ করা মাছ দমদমা ও হামিদিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।