জাটকা শিকারের দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে জাটকা শিকারের অপরাধে ১৮ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গত নভেম্বর থেকে ছোট ইলিশ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। গত বুধবার সন্ধ্যায় তারা পদ্মায় অভিযান চালায়। নদীর স্টেশনবাজার এলাকা থেকে ১৮ জন জেলেকে আটক করা হয়। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম প্রবীর রায় কারাদণ্ড দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।