জাটকাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া ও টঙ্গিবাড়ী উপজেলায় ২৮ মণ জাটকাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক হওয়া ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪২)। তিনি বরিশালের মুলাদী উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার গজারিয়া স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা মেঘনা নদীতে এমভি কর্ণফুলী-১ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৮ মণ জাটকা জব্দ করেন। এ সময় গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর মিয়া উপস্থিত ছিলেন। একই দিন টঙ্গিবাড়ীর দিঘিপাড় বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ মণ জাটকাসহ একজনকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার।