জাটকাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পৃথক অভিযানে পুলিশ ও কোস্টগার্ড এক হাজার ২৫০ কেজি ইলিশ ও জাটকাসহ চারজনকে আটক করেছে। পরে এসব ইলিশ ও জাটকা গতকাল শুক্রবার সকালে গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় এমভি জাহিদ-৩ লঞ্চ থেকে ২৫০ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। এদিকে ফরিদগঞ্জে পাচারকালে একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক কাউছারসহ আনোয়ার, জাহাঙ্গীর ও বাবুল নামের চারজনকে আটক করা হয়।