জাটকাসহ ট্রলার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকাসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে কোস্টগার্ড। গতকাল ভোরে কোস্টগার্ড নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায় অভিযান চালিয়ে জাটকা জব্দ করে। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লে. হাসানুর রহমান জানান, মেঘনা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা—এই তিন নদীর মোহনা থেকে অবৈধভাবে জাটকা ধরে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। শান্তির চর এলাকায় একটি নৌকা আটক করা হয়। কোস্টগার্ড সদস্যরা সেখান থেকে জাটকাগুলো জব্দ করেন। পরে জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তারা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।