জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে নীলফামারীর দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী গতকাল বুধবার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন।
মো. ইদ্রিস আলী লিখিত বক্তব্যে বলেন, ‘যারা জাতীয় পতাকাকে অবমাননা করে তারা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না। আমি ১৯৭২ সাল থেকে জাতীয় দিবসগুলোতে তোপধ্বনী করে আসছি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তৎকালীন সরকার আমাকে কারাগারে পাঠায়। বর্তমানে আমি সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে জনসেবায় জড়িত। যখন দেখি, শহরে একশ্রেণির ব্যবসায়ী পতাকাকে অবমাননা করছেন, তখন খারাপ লাগে। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে সৈয়দপুরের প্রায় প্রতিটি ভবনে জীর্ণ পতাকা উড়তে দেখা গেছে। যা পতাকা আইন লঙ্ঘন। অনেকে এক খুঁটিতে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেছেন। আমি এর প্রতিবাদ করছি।’