জাদুর আড়ালে অশ্লীল নাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে মেলার মাঠে জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ পরিবেশন করানোর দায়ে এর আয়োজক মো. শহীদুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি যে প্রজেক্টরের মাধ্যমে এ নাচ প্রদর্শন করা হচ্ছিল সেটার মালিক সুজীৎকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শেখর ইউনিয়নের তেলজুরি মাঠে অভিযান চালান নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান। বার্ষিক নৌকাবাইচ উপলক্ষে তেলজুরি গ্রামে কুমার নদের পাড়ে এ মেলার আয়োজন করা হয়।