জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হয়ে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবেশী এক নারীর জানাজায় অংশ নিতে গিয়ে আবদুল কাদের গাজী (৭০) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি লাশ হয়ে ফিরলেন। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
আবদুল কাদের বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন।
প্রতাক্ষ্যদর্শীর বরাত দিয়ে কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজালাল জানান, প্রতিবেশী আনোয়ারা বেগমের জানাজায় অংশ নিতে গিয়ে আবদুল কাদের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের কাঁঠালতলী ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।