জানালার গ্রিলে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনায় গতকাল বৃহস্পতিবার ঘরের জানালার গ্রিল থেকে রোজিনা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
রোজিনা (২৩) নেত্রকোনা সদরের শীলনারায়ণ এলাকার আছির উদ্দিনের স্ত্রী। তিনি সালনায় স্বামীর সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন। এ ছাড়া স্থানীয় সাং কুয়া গার্মেন্টসে চাকরি করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে সালনা এলাকার একটি ভাড়াবাড়িতে ওঠেন রোজিনা ও আছির। এরপর থেকে বিভিন্ন সময় দুজনের ঝগড়া হয়। তিন-চার মাস আগে একবার ঝগড়া হলে তাঁরা আলাদা বসবাস শুরু করেন। পরে আবার ওই বাড়িতে একত্রে বসবাস করেন। বুধবার রাতেও তাঁদের ঝগড়া হয়। পরে রাতের খাবার খেয়ে দুজনে ঘরে শুয়ে পড়েন। পরদিন সকালে কাজে যাওয়ার সময় পার হয়ে গেলেও তাঁদের ঘরের দরজা খোলা হয়নি। একপর্যায়ে আছিরের মা মঞ্জুরা বেগম ঘরের দরজা খুলতে বলেন। এ সময় আছির দরজা খুললে ঘরের জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনার ঝুলতে দেখা যায়।