জাপা নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সদরুল ইসলামকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল রাতে সদরুল উপজেলার কালীগঞ্জ বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে কালীগঞ্জ বাজারের একটু দূরে বেইলি সেতু এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল আটকে তাঁকে নামিয়ে ধারালো ছুরি দিয়ে কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।