জাফলংয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ে পাহাড়ি ঢলে ভেসে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক পাথরশ্রমিকের লাশ পিয়াইন নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করা হয়।
নিহত পাথরশ্রমিকের নাম ধন মিয়া (৩৫)। তিনি জাফলংয়ের বল্লাঘাট এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধন মিয়া পাথরশ্রমিকের কাজ করতেন। বল্লাঘাটের একটি পাথরকোয়ারির পাশে রাত যাপন করতেন। গত মঙ্গলবার গভীর রাতে পিয়াইন নদে আকস্মিক পাহাড়ি ঢল নামলে ধন মিয়া পানিতে তলিয়ে যান।