জাফলংয়ে বোমা মেশিন ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পরিবেশবিধ্বংসী নিষিদ্ধ পাথর উত্তোলনযন্ত্র বোমা মেশিন বন্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার অভিযানের প্রথম দিন প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের ১০টি মেশিন ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক নাজমুল হুদা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রথম পরিচালিত অভিযানে ১২ সিলিন্ডারের ১০টি বোমা মেশিন চালু অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রতিটি মেশিনের বর্তমান বাজারমূল্য ২৫ লাখ টাকা। অভিযানে পরিবেশ অধিদপ্তর ছাড়াও টাস্কফোর্স-সংশ্লিষ্ট গোয়াইনঘাট উপজেলার সহকারী ভূমি কমিশনার আশরাফ আহমদ রাসেল উপস্থিত ছিলেন।