জাফলংয়ে 'বন্দুকযুদ্ধ' অস্ত্রসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের খাসিয়াপল্লিতে পুলিশের সঙ্গে একদল অস্ত্রধারীর ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোররাতে সংগ্রামপুঞ্জিতে এ ঘটনা ঘটে। এ সময় স্টালিন তারিয়াং নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সকালে গোয়াইনঘাট থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সংগ্রামপুঞ্জির একটি বাড়িতে অবৈধ অস্ত্রধারীরা গোপন বৈঠক করছে, Ñএমন খবর পেয়ে রাতে পুলিশ অভিযান শুরু করে। তখন পুলিশের ওপর গুলি, ককটেল ও ইটপাটকেল ছোড়া হয়। পুলিশও অস্ত্রধারীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। পরে ভোর পাঁচটার দিকে ওই বাড়িতে ঢুকে স্টালিন তারিয়াংকে আটক করা হয়। স্টালিন সংগ্রামপুঞ্জির বাসিন্দা। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।