জাবালে নূরের ৬ বাস আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের বিপরীত পাশে এ পরিবহনের প্রায় ২০ থেকে ৩০টি গাড়ি ফেলে রাখা হয়েছে। ১১ আগস্ট।  ছবি: দীপু মালাকার

জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বাস আটক করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রুট পারমিট বাতিল করা সত্ত্বেও জাবালে নূর পরিবহনের বাস চালানোর অভিযোগে বাসগুলো আটক করা হয়। 

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (মিডিয়া) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসচাপায় মিম ও রাজিব নামে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে বিআরটিএ।