জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জামাতার ছুরির আঘাতে শাশুড়ি আয়েশা আক্তার (৭০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সরপবাটা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে প্রথম আালোকে বলেন, আয়েশা আক্তারের মেয়ের স্বামী মো. মামুন (৪০) ঘরজামাই থাকতেন। বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। আজ সকালে বাড়িতে এসব ব্যাপার শাশুড়ির সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন ঘরে থাকা একটি ছুরি দিয়ে শাশুড়িকে আঘাত করেন। আহত অবস্থায় আয়েশা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে মামুন পলাতক। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।