জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মেয়েকে নির্যাতন থেকে রক্ষা করতে গিয়ে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার নারায়ণপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মার্জিয়া আক্তার (৬০)। এ ঘটনায় নিহতের মেয়ে সানিয়া আক্তারও গুরুতর আহত হয়েছেন।
শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, জামাতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।