জামায়াত কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবি-সংবলিত লিফলেট বিতরণকালে দলটির একজন কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সোমবার রাজশাহীতে আটক এই কর্মী হলেন নাজিম উদ্দিন (৬০)। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ধর্মীয় বইপুস্তক, লিফলেট উদ্ধার করা হয়।