জামায়াত কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জামায়াতের মিছিলের প্রস্তুতিকালে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আটক জামায়াত কর্মী নগরের ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা এলাকার বাসিন্দা। গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মিছিল বের করতে চাইলে সেখান থেকে তাঁকে আটক করে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা জানায়, মোস্তাফিজুর রহমান ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর বিরুদ্ধে আগেও পুলিশের কাজে বাধা এবং নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
বরিশাল অফিস