প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মোকলেছার রহমান নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানার পুলিশ। গত রোববার রাতে তাঁকে আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মোকলেছার রহমান উপজেলার বশিকোড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও বশিকোড়া দাখিল মাদ্রাসার শিক্ষক। আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দীন মোকলেছার রহমানকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।