জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা (দক্ষিণ) জামায়াতের আমির ছাবের আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে চকরিয়া পৌর শহরের একটি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাবের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট এলাকার বাসিন্দা। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের সময় ছাবের আহমদের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। গতকাল তিনি ইউনিক হাসপাতালে অবস্থান করছেন—এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’