জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জামায়াত নেতা জহির উদ্দীনকে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজ-সংলগ্ন মাঠ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে নাশকতার আটটি মামলা রয়েছে। তাঁর বাড়ি লোহাগাড়ার চুনতির সাতগড় এলাকায়। জহির উদ্দীন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, জহির উদ্দীন লোহাগাড়ায় নাশকতা ও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।