জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত দেড়টার দিকে শহরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ১০ বছর আগে ১৭ আগস্ট সারা দেশে বোমা ফাটিয়ে নিজেদের সংগঠনের অস্তিত্ব জানান দিয়েছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এই দিনটি ঘিরে জেএমবির সঙ্গে সম্পৃক্ত হয়ে জামায়াত জেলায় নাশকতা সৃষ্টির করতে পারে এমন আশঙ্কায় আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান। গতকাল সোমবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালতের হাকিম মাহবুবুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঠাকুরগাঁও প্রতিনিধি