জামায়াত-শিবিরের তিন কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার বাঘুটিয়া আলিম মাদ্রাসায় গত বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের ১৫-২০ নেতা-কর্মী বৈঠক করছিলেন। বৈঠকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করার সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন দৌলতপুর গ্রামের ফেরদৌস হোসেন, মনিরুল ইসলাম ও সদর উপজেলা পশ্চিম দাশড়া গ্রামের সোলায়মান হোসেন। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।