জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আতোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বগুড়া শহরের জেলা কারাগারের কাছ থেকে ডিবি ও আদমদীঘি থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানা-পুলিশ সূত্র জানায়, ৩ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ জেলহত্যা দিবস উপলক্ষে শোক র্যালি বের করলে তাতে জামায়াত-শিবির হামলা করে। এ ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হন। পরে সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন বাদী হয়ে জামায়াত-শিবিরের দেড় শতাধিক নেতা-কর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এ মামলার পলাতক আসামি আতোয়ার হোসেনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।