প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাঈনুদ্দিন আহমাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শহরের হাজীগঞ্জের পাঠানটুলির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের সময় নগরের গলাচিপা এলাকায় যাত্রীবাহী বাসে আগুন, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মাঈনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।