জামায়াতের কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার গোয়াজরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মো. নাছির উদ্দিন (৩২) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাছিরের বাড়ি ওই এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনি জানান, নাছিরের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা আছে।