প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দুই গ্রামে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউনিয়নের আফজলনগর মিজিরপাড়া এলাকার মোহাম্মদ দিদার (২৫) ও মুহুরীপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহান (৩৮)। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমজাদ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা আছে।