জামায়াতের গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলার এজাহারভুক্ত আসামি সাফায়েত হোসেনসহ (২৭) জামায়াত-শিবিরে চার নেতা-কর্মীকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সাফায়েত মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি। গ্রেপ্তার অন্য নেতা-কর্মীরা হলেন বালারহাট ইউনিয়ন জামায়াতের রামেশ্বরপুর এলাকার সভাপতি নূরুন্নবী (৪৭) এবং কাফ্রিখাল ইউনিয়নের জামায়াতের কর্মী আনোয়ারুল ইসলাম (৪৫) ও সামাদ (৪৬)। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গত ১৩ জানুয়ারি মধ্যরাতে উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে পেট্রলবোমা হামলা মামলার এজাহারভুক্ত আসামি সাফায়েত হোসেন। ওই হামলায় দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়।