জামায়াতের দুই কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া এলাকার দুই গ্রামে গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার খাগরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আকতারুজ্জামান ওরফে বাবু (৩৫) ও একই ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের মো. জসিম উদ্দিন (২৬)। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি