জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ ও সাতক্ষীরা থেকে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার অভিযোগ এনে দুজনকেই গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াবিয়া হুসাইনকে (৫৫) সোমবার রাত ১১টায় আটক করে পুলিশ। কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর জানান, তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
সাতক্ষীরায় জেলা জামায়াতের আমীর ও সাবেক সাংসদ আব্দুল খালেক মণ্ডলকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।