জামায়াতের দুই নেতাকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল রোববার জামায়াতের দুই নেতাকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রাস্তায় গাছ ফেলে যানবাহনে ককটেল নিক্ষেপ করার সময় ওই দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নয়াপুর এলাকায় গতকাল রাতে গাড়িতে ককটেল নিক্ষেপ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী ধাওয়া করে উপজেলার সাদিপুর ইউনিয়ন জামায়াতের সদস্য আবদুল হামিদ (৫০) ও ফয়সাল আহাম্মেদকে ধরে গণপিটুনি দেয়। পরে তারা তাদের পুলিশে সোপর্দ করে। এ সময় স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।