জামায়াতের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সমসপুর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে। গতকাল বুধবার ভোর রাতে শামীমকে তাঁর নিজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া শামীমের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, পেট্রলবোমা নিক্ষেপ, সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শামীমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি|