প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর দুর্গাপুরে গোপন বৈঠকের সময় জামায়াতের নয় নারী কর্মীসহ ১২ নেতা-কর্মীকে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে। দুর্গাপুর থানার উপপরিদর্শক আবু জাফর বলেন, উপজেলা জামায়াতের সাবেক আমির নূরুজ্জামান তাঁর সিংগা গ্রামের বাসভবনে কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ তাঁদের আটক করে। এ সময় সেখান থেকে বেশ কিছু জিহাদি বইপুস্তকও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। তবে সন্দেহজনকভাবে গোপন বৈঠক করার কারণে তাঁদের আটক করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।