জামায়াতের ৪ জনসহ গ্রেপ্তার ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, গ্রেপ্তার করা ওই ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।