জামালপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমির আ ফ ম নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে শহরের জিগাতলা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ জেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তারের জন্য শহরের জিগাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করে এবং তাঁকে গ্রেপ্তার করে।