জামালপুর বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর পৌরসভায় নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।
জামালপুর পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী বলেন, গতকাল শহরের হরিজনপল্লি মোড় এলাকায় তাঁর ২০ জন সমর্থক প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। এতে সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান বাদশা ও বিএনপির কর্মী আনোয়ার হোসেন আহত হন। অন্য সমর্থকেরা কোনোরকমে পালিয়ে রক্ষা পান।
আরমান বাদশা বলেন, ‘প্রায় ২০ থেকে ২৫ জন যুবক এসে হামলা চালায়।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘বিএনপির সমর্থকদের ওপর হামলার খবর ভিত্তিহীন।