জামালপুরে অজ্ঞাত যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোপালপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের নরুন্দি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।