জামালপুরে আদালতে কাফনের কাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মহাফেজখানার একটি কক্ষে গতকাল মঙ্গলবার সকালে কাফনের কাপড়, আতর ও সাবান রেখে গেছে একদল দুর্বৃত্ত।
এ ঘটনায় যুগ্ম জেলা ও দায়রা জজ ফাতিমা ইমরুজ ক্ষনিকাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মহাফেজখানা শাখা সূত্রে জানা যায়, গতকাল সকালে আদালতের মহাফেজখানা শাখার ৩২ নম্বর কক্ষে কাফনের কাপড়, আতর ও সাবান পাওয়া গেছে। ওই কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে দুর্বৃত্তরা এগুলো রেখে যায়। ধারণা করা হচ্ছে, গত সোমবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে।
জামালপুর জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আনোয়ার ওই আদালতের নাজির আবুল কাশেমের মাধ্যমে জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।