জামালপুরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার লাহাড়ীকান্দা এলাকা থেকে মতিউর রহমান (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার লাশটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি উপজেলার লাহাড়ীকান্দা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার লাহাড়ীকান্দা এলাকার একটি বাগানের একটি শেওড়াগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মতিউর রহমানের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আনছার উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধের বাড়ি থেকে ১৫০ মিটার দূরে একটি গাছের ডালে লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।