জামালপুরে ছাত্রী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার সময় পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তরুণেরা হলেন আল-আমিন (১৯), আবদুস সুবহান (২০), সুমন মিয়া (২০), মফিজুর রহমান (২১) ও রাসেল মিয়া (১৯)। তাঁদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই মাস ধরে আল-আমিনের সঙ্গে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মোবাইল ফোনে কথা চলত। রোববার রাত ১১টার দিকে আল-আমিনসহ ওই পাঁচজন ওই ছাত্রীর বাড়ির অদূরে একটি বাজারে যান। আল-আমিন মোবাইল ফোনে ওই ছাত্রীকে বাজার এলাকায় ডেকে নেন। পরে তাঁরা পাঁচজনে মিলে ওই ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করেন। এ সময় ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন ওই পাঁচ যুবককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, এ ঘটনায় আজ সোমবার বিকেলে ওই ছাত্রীর বাবা মামলা করেছেন।