জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ওজানপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনিয়া আক্তার (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তিনি জামালপুরের ইসলামপুর কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
সাইদুর রহমান জানান, আজ বিকেল চারটার দিকে সোনিয়া নিজের ঘরে মোবাইল ফোন চার্জ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রশিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।