জামালপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল সোমবার দুপুরে তজিমুদ্দিন তজি (৬০) নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী যুবক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার মহেষপুর কালিবাড়ী গ্রামের সাজু মিয়া (২৮) গতকাল দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত ছিলেন।
তখন প্রতিবেশী তজিমুদ্দিন ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উত্তেজিত সাজু হাতে থাকা রামদা দিয়ে তাঁর ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর থেকেই সাজু পলাতক আছেন।
সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তজিমুদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, মামলার প্রস্তুতি চলছে।