জামালপুরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় মেষ্টা ইউনিয়নের পশ্চিম কলতাপাড়া গ্রামে গত সোমবার রাতে বড় ভাইয়ের হাতে ওয়ারেছ আলী (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে বড় ভাই ওয়াজেদ আলী ও হজরত আলীসহ পরিবারের সব সদস্য পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেছ আলীর সঙ্গে বড় ভাই ওয়াজেদ আলী ও হজরত আলীর দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার রাত ১০টার দিকে তাঁদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ওয়াজেদ আলী ও হজরত আলী ধারালো দা ও লাঠি দিয়ে ওয়ারেছের মাথা ও শরীরে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে ওয়ারেছ মারা যান।
জামালপুরের নারায়ণপুর তদন্তকেন্দ্রর ইনচার্জ উপপরিদশক মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৈতৃক জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক ভাইয়েরা পরিবারসহ গ্রাম থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।