প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট নিউমার্কেট এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মো. নেজাম উদ্দিন (৩৩) নামের এক জামায়াত ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেজাম উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব আফজলনগর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, নেজাম জামায়াতের একজন চিহ্নিত ক্যাডার। তাঁর বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া থানায় দুটি মামলা রয়েছে।