জামায়াত নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আবদুস সালামকে (৫২) গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় উপজেলার হলদিবাড়ী রেলগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সালামের বাড়ি উপজেলার সাবদি গ্রামে। কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর|